Skip to main content

Posts

Showing posts from August, 2021

বাংলা নাটকে দিজেন্দ্রলাল বা ডি. এল. রায়

    বাংলা নাট্য জগতে যে কজন শক্তিমান নাট্যকারকে আমরা পাই তার মধ্যে অন্যতম কবি দিজেন্দ্রলাল রায় ।   বিংশ শতাব্দীর প্রথম দিকে বলা   যায় প্রথম বারো বছরে বাংলা নাট্য জগতে যে্ ক জন শক্তিমান নাট্যকারকে আমরা পাই তাদের মধ্যে দুজনই ছিলেন মূলত কবি । প্রথম জন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ ও দ্বিতীয় জন দিজেন্দ্রলাল রায় যিনি ডি এল রায় নামে সমধিক পরিচিতি লাভ করেন । তাঁর বাংলা নাট্য জগতে আত্মপ্রকাশ ঘটে প্রহসন নাটক দিয়ে । ১৮৯৫ সালে ‘ কল্কি অবতার ’ তাঁর প্রথম প্রহসন নাটক ।    কর্ম জীবনে তিনি ছিলেন সরকারের শাসন বিভাগের উচ্চ পদে । তিনি ইংলন্ডে পাড়ি দেন কৃষি সংক্রান্ত বিষয়ে শিক্ষা গ্রহনের উদ্দেশ্যে । যদিও তার খ্যাতিলাভ হয় কবি সাহিত্যিক ও নাট্যকার হিসেবে । ‘ কল্কিঅবতার ’ প্রহসনটি মজার ছড়া ও হাসির গানের মালা দিয়ে রচিত ।   নাট্যকার হিসেবে দিজেন্দ্রলাল নাট্যকার অমৃতলাল বসুর পদাঙ্ক অনুসরণ করেন । এ অভিমত সুকুমার সেন মহাশয়ের ।    প্রহসনের পরে তিনি ...