বাঙালিদের সাহেব প্রীতির বহু গালগল্প ঠাট্টা তামাসা আছে। হুতোম এর নকশা থেকে নাটক, প্রহসন ও কবিগানে ছড়িয়ে আছে এই সাহেব প্রীতির নানান ছবি। এই সাহেব প্রীতির কারণে একদল মানষের জীবন পাল্টে গিয়েছিল। জুটেছিল খেতাব ও নানান পুরস্কার। পাশাপাশি চলেছিল ইংরেজ বিরোধী আন্দোলনের ঢেউ। চারিদিকে যখন চলছিল ইংরজ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের জোয়ার, তখন আর ঞকদল ব্যস্ত ছিল ইংরেজ তোষণে্। সাহেব প্রীতির অন্যতম নজিরের ছবি শ্রীমান পৃথ্বীরাজ কাহিনীতে। রায়বাহাদুর খেতাব পাওয়ার জন্য নির্লজ্জ চাটুকারীতায় অন্যতম বাঙালী মধ্যবিত্ত চরিত্র। এই ইংরেজ তোষণকারী খেতাবধারীরা বিপ্লবীদের ধরিয়ে দিয়ে পুরস্কার লাভ করত। অর্থমূল্যের পাশাপাশি তারা ইংরেজ ঘনিষ্ঠ হয়ে তাদের আয়োজিত বিনোদনের আসর থেকে সভাসমিতিতে ডাক পেত। এই চাটুকারিতার জম্য তারা যে ইংরেজি ভাষা শেখার চেষ্টা চালাত তা নিয়ে মজার ও হাসির খোরাক হয়ে থেকে যেত গানে গল্পে কবিতায়। এইরকম একটি সঙের গান, হলো ঘোর কলি কারে কি বলি। সমাজ দিয়ে ছাড়ে খা...